দুই গ্যাসক্ষেত্রের ক্ষতিপূরণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরছড়া ও টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ক্ষতিপূরণ শেভরন ও নাইকোর কাছ থেকে আদায় করে তা জ্বালানি খাতসহ দেশের উন্নয়নে ব্যবহারের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার মাগুরছড়া-টেংরাটিলা দিবস উপলক্ষে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ দাবি জানান। তাঁরা ১৪ জুন দেশব্যাপী ‘মাগুরছড়া-টেংরাটিলা দিবস’ পালনেরও দাবি জানান। বিজ্ঞপ্তি।