প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারঘোষিত বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইনে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁরা বলেন, সরকার অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ বেতন বৃদ্ধি করেছে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে এখনো তা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেন তাঁরা।