দুই ঘণ্টা চিকিৎসার পর ফের সিআইডির হেফাজতে বাবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি পুলিশের হেফাজতে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পারিবারিক সূত্র জানায়, বাবরের পায়ে পানি জমেছে। দুপুর দেড়টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডা. মাইনুজ্জামান ও ডা. আবদুল্লাহর তত্ত্বাবধানে দুই ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর সিআইডি কর্মকর্তারা তাঁকে পুনরায় তাঁদের হেফাজতে নিয়ে যান।সিআইডি সূত্র জানায়, কিবরিয়া হত্যা মামলায় গত ২ ফেব্রুয়ারি বাবরকে গ্রেপ্তার দেখানো হয়। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বৃহস্পতিবার বাবরকে রিমান্ডে সতর্কতার সঙ্গে এবং কোনো ধরনের নির্যাতন না চালিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গতকাল ছিল তাঁর রিমান্ডের চতুর্থ দিন।