প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইনের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় গতকাল শনিবার সকালে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই রেলপথে ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।টঙ্গী জংশনের স্টেশন মাস্টার আবু তাহের জানান, শনিবার সকাল আটটা ২০ মিনিটে আট শতাধিক যাত্রী নিয়ে ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয়। ট্রেনটি টঙ্গী জংশন অতিক্রম করে যাওয়ার পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ১০টায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।পরে ভৈরব স্টেশন থেকে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন এনে প্রায় দুই ঘণ্টা পর বিকল হওয়া ট্রেনটি কালীগঞ্জের আড়িখোলা স্টেশনে রাখা হয়। পরে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।