দুই ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গে চলছে ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়া দুই ঘণ্টা পর আজ বুধবার বিকেল পৌনে চারটায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে আউটার সিগন্যালে বেলা দেড়টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া জানান, আজ দুপুরে ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে রংপুর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথে প্রায় সোয়া দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বগুড়া ও ঢাকা থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি লাইনে তুললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।