দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে কুয়াশার কারণে আজ শুক্রবার সকালে প্রায় দুই ঘণ্টা ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। সকাল পৌনে সাতটার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে আটটার দিকে চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশা কেটে যাওয়ায় নৌযান চলাচল আবার শুরু হয়েছে।