প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে সেতুর ওপর বাস বিকল হওয়ায় গতকাল বৃহস্পতিবার রংপুর-সৈয়দপুর মহাসড়ক দিয়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিকলী নদীর ওপর ৩০ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। ওই সেতুটির ওপর বেলা ১১টার দিকে একটি বিআরটিসির মিনিবাস বিকল হয়। এ কারণে সেতুর দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে রংপুর থেকে পুলিশের রেকার নিয়ে এসে বেলা একটার দিকে বিকল বাসটি সেতুর ওপর থেকে সরিয়ে নেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।