দুই ঘণ্টার কর্মবিরতি পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিভাগের সব সরকারি হাসপাতালে চিকিৎসকেরা গতকাল রোববার দুই ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। এতে বহু রোগী হাসপাতালে এলেও চিকিৎসাসেবা পাননি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিভাগের সব কয়টি সরকারি হাসপাতালে সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি পালন করেন চিকিৎসকেরা।