প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। গতকাল মঙ্গলবার বিকেলে গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে বাঁধন হোসেন (৮) ও মিন্টু মিয়ার ছেলে শাওন হোসেন (৭) বাড়ির পাশের অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। বেলা তিনটার দিকে বাঁধন শরীরের ধুলামাটি পরিষ্কার করার জন্য বাড়ির পাশের ডোবার পানিতে নেমে পড়ে। একপর্যায়ে সে পানিতে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে গিয়ে শাওনও পানিতে নেমে ডুবে যায়। দুই শিশুকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।