দুই চিকিৎসককে শাস্তি দিয়েছে বিএমডিসি
চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দুজন চিকিৎসককে শাস্তি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। তাঁদের একজনের রেজিস্ট্রেশনের কার্যকারিতা তিন মাসের এবং অন্যজনের ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিএমডিসি ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বিএমডিসি বলেছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সার্জারির অধ্যাপক মো. ওমর আলীর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাসংক্রান্ত দাখিল করা অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাঁর রেজিস্ট্রেশনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে (১৭ জুন, ২০১৭ থেকে কার্যকর)। এই সময় তিনি কোনো চিকিৎসাসেবা দিতে পারবেন না এবং চিকিৎসা শিক্ষাসংক্রান্ত কর্মকাণ্ডে শিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।
বিএমডিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শাহবুদ্দিন মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক কুররাতা আইনুল ফরহাদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাসংক্রান্ত দাখিল করা অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাঁর রেজিস্ট্রেশনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ে তিনি কোনো চিকিৎসাসেবা দিতে পারবেন না। বিজ্ঞপ্তি