দুই চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে একটি বেসরকাির ক্লিনিক ও চিকিৎসকদের বিরুদ্ধে অসময়ে অস্ত্রোপচার এবং নবজাতককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় দুই চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় ক্লিনিকের ব্যবস্থাপক, নবজাতকের মাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, গত সোমবার রাতে নলছিটি উপজেলার এক গৃহবধূ আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঝালকাঠি দেশবাংলা ক্লিনিকে ভর্তি হন৷ ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে তাঁর ২০ হাজার টাকায় চুক্তি হয়৷ ঝালকাঠি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসক জোহায়ের আলী, অবেদনবিদ ফরহাদ হোসেনের সহায়তায় সোমবার রাত নয়টায় তাঁর অস্ত্রোপচার করেন৷ রাত ১১টার দিকে ক্লিনিকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও গৃহবধূর মািম নবজাতককে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন৷ স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন৷
পরে পুলিশ তাঁদের আটক ও নবজাতককে উদ্ধার করে দেশবাংলা ক্লিনিকে যায়৷ অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূকে অ্যাম্বুলেন্সে অন্যত্র নেওয়া হচ্ছে বলে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়৷ নবজাতক ও ওই গৃহবধূকে পুলিিশ পাহারায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷