দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে রাজশাহীতে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে পবা উপজেলার হরিপুর এলাকার ফারুক হোসেন বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় রাজশাহীর সরকারি মা ও শিশু কল্যাণ হাসপাতালের চিকিৎসক নাসিমা আকতার ও আইডিয়াল ক্লিনিকের চিকিৎসক মুনসুর রহমানকে আসামি করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি ফারুক হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা আকতার চিকিৎসক নাসিমা আকতারের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। বুধবার সালমা আকতারের প্রসব বেদনা শুরু হলে নাসিমা তাঁকে নগরের শিরোইল এলাকার আইডিয়াল ক্লিনিকে ভর্তি করতে বলেন। বিকেল চারটায় সালমাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক মুনসুর রহমান ও নাসিমা আকতার অস্ত্রোপচার না করে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সালমার রক্তক্ষরণ শুরু হলে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে ওই দুই চিকিৎসক তাঁর অস্ত্রোপচার করেন। ততক্ষণে নাসিমার সন্তান মারা যায়। মামলায় ফারুক হোসেন অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলার কারণে তাঁদের নবজাতকের মৃত্যু হয়েছে।অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।