দুই চোরকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় বুধবার রাতে জনতা দুই অটোরিকশা চোরকে ধরে গণপিটুনি দিয়েছে। আনোয়ারা থানা সূত্র জানায়, বুধবার রাত ১০টার সময় উপজেলার বিলপুর এলাকা থেকে ছিনতাইকালে জনতা দুই অটোরিকশা চোরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন ফটিকছড়ির মিজানুর রহমান (৪০) ও রাঙ্গুনিয়ার মনতোষ কুমার নাথ (৩৫)। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।