দুই ছাত্র হত্যার ঘটনার দুই বছর পূর্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবির হত্যার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

২০১১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে সঙ্গীদের নিয়ে নৌকাভ্রমণে যাওয়ার পর দুর্বৃত্তদের হামলায় তাঁরা নিহত হন। পরের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাদাঘাটের চেঙ্গেরখাল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দুই ছাত্রের স্মরণে ক্যাম্পাসে স্মৃতিফলক নির্মাণের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত দুই বছরে ক্যাম্পাসে কোনো স্মৃতিফলক নির্মাণ করা হয়নি।