দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার পৃথক অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুরে দুই উত্ত্যক্তকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও এস এম জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপাজেলার হালিমপুর ইউনিয়নের ডুবিপাথর গ্রামের নারায়ণ দাস (৩০) ও সরারচর ইউনিয়নের ভাণ্ডা গ্রামের খসরু মিয়া (২৫)। তাঁদের মধ্যে খসরু মিয়াকে ২০ মাস এবং নারায়ণ দাসকে ছয় মাসের দণ্ড দেওয়া হয়।

উত্ত্যক্তের শিকার দুই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর গতকাল পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে ইউএনও নিজ কার্যালয়ে আদালত বসান। আদালতে নারায়ণ ও খসরু দোষ স্বীকার করেন। সাজাপ্রাপ্ত খসরু মিয়া বলেন, ‘দোষ করছি সামান্য। কিন্তু সাজা পাইছি বড়। এখানে পলিটিক্স আছে।’