দুই ছাত্রীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় দুই ছাত্রীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
এর মধ্যে আলাতুন্নেছা স্কুলের নবম শ্রেণির ছাত্রী সুজানা তার মা-বাবার সঙ্গে দক্ষিণ বাড্ডায় থাকত। স্বজনদের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুজানার লাশ উদ্ধার করে। সুজানার বাবার নাম সাদিকুর রহমান।
মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটির জেরে কলেজছাত্রী মনি মার্গারেট তাঁর বাবার পূর্ব তেজতুরী বাজারের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মনি তেজগাঁও কলেজে স্নাতক শ্রেণির হিসাববিজ্ঞান বিভাগে (সম্মান) পড়তেন।
বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে পুরান ঢাকার চকবাজারে ট্রাকে পণ্য ভরার সময় সেখানে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান ট্রাকচালকের সহকারী কাজী মো. সুমন (২৪)। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচায় থাকতেন।
বুধবার রাতে পুলিশ দারুস সালাম থানার সিটি কলোনি-১-এর একটি বাসা থেকে আমেনা বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। একই রাতে দারুস সালাম থানার টোলারবাগে একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন নির্মাণশ্রমিক আলেক মিয়া (১৮)।