দুই ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা শংকরপুর গ্রামে গত রোববার সন্ধ্যায় বিদ্যুতের তারে জড়িয়ে রিমন আহমেদ ও মবিন আহমেদ নামে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। দুজনই চতুর্থ শ্রেণির ছাত্র। মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ রহমানসহ এলাকার চার-পাঁচজন বলেন, বিকেলে বাড়ির পাশে একদল শিশু ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে বল একটি বাড়ির টিনের চালে আটকে যায়। এ বল আনতে ওই দুজন চালে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।