দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়ার সময় দুই ছিনতাইকারীকে বায়েজিদ থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ভোরে অক্সিজেন লোহার ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন: মো. বুলবুল (২৫) ও মো. খোরশেদ আলম (৩৫)। তাঁদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করে পুলিশ।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ভোর সোয়া চারটার দিকে রিকশাচালক কবির হোসেন লোহার ব্রিজ এলাকা পার হচ্ছিলেন। এ সময় বুলবুল ও খোরশেদ তাঁর পথরোধ করেন। একপর্যায়ে বুলবুল কবিরের বুকে ও কাঁধে ছুরিকাঘাত করে মুঠোফোন সেটটি ছিনিয়ে নেন। কবির চিৎকার করলে অদূরে থাকা টহল পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।