দুই ছেলেকে হারানোর শোকে চলে গেলেন রীতা সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বরিশাল আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ী সজল সাহার মা রিতা সাহা আর নেই। শনিবার রাত ১০টায় বরিশাল নগরের হাটখোলা সড়কের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার সকাল ১০টায় বরিশাল মহাশ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান হয়। ২০০৮ সালে বরিশালে আঞ্চলিক গণিত উত্সবে অংশ নিয়ে মহানগরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সজল বিজয়ী হয়। ওই বছর ঢাকায় জাতীয় উত্সবে যোগদান শেষে কলেজ পড়ুয়া বড় ভাই কাজল সাহার সঙ্গে বাড়ি ফেরার পথে বুড়িগঙ্গায় লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে যায় সজল। ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে কাজলও ঝাঁপ দেন পানিতে। কিন্তু ভাইকে বাঁচাতে পারেননি কাজল। নিজেও পানিতে ডুবে মারা যান। দুই সন্তানের মৃত্যুর পর বাবা স্বপন কুমার ও মা রীতা সাহা মানসিকভাবে ভেঙে পড়েন। সজল-কাজলের একমাত্র বোন সাথী সাহা প্রথম আলোকে বলেন, সজল-কাজলের মৃত্যুর পর মা কখনোই স্বাভাবিক হতে পারেননি। সেই শোকে মা চলেই গেলেন।