দুই জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জুয়া খেলার দায়ে মো. ফারুক ও মো. সোহেল নামের দুই ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা সদরের গৌরমন্দিরের ভেতর জুয়া খেলার সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।