দুই জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেশ্বর নদসংলগ্ন বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামে অভিযান চালিয়ে গত রোববার ও গতকাল সোমবার তালিকাভুক্ত দুই জলদস্যুকে আটক করা হয়েছে। তাঁরা হলেন জামাল বাহিনীর রুস্তুম হাওলাদার (৪২) এবং ফেরাউন-বেল্লাল বাহিনীর সেলিম সরদার (৩০)। পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক গতকাল দুপুরে জানান, রুস্তুম হাওলাদারকে দস্যুতার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। আর সেলিম সরদারকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (আজ) আদালতে হাজির করা হবে।