দুই জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী থানা-পুলিশ মইজ্যারটেক এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের নিয়মিত তল্লাশির সময় তাঁরা গ্রেপ্তার হন।
তাঁরা হলেন বাঁশখালীর বড়ঘোনা এলাকার আবদুল জব্বারের ছেলে মো. ইয়াছিন (৩০) ও তাঁর সহযোগী মো. সেলিম (২৫)। তাঁদের বিরুদ্ধে গত মার্চে বঙ্গোপসাগরের কুতুবদিয়া অংশে বাঁশখালীর ২৭ জেলেকে হত্যার অভিযোগ রয়েছে। তাঁরা ওই মামলার আসামি। তাঁদের কাছে একটি বন্দুক ও একটি এলজি পাওয়া যায়।
কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, রাতে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশির সময় এই দুই ডাকাত ধরা পড়ে। তাঁদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়। ইয়াছিন ও সেলিম কুতুবদিয়ায় জেলে হত্যার কথা স্বীকার করেছেন।