দুই জামায়াত নেতার সাত স্বজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কেন্দ্রীয় নেতা কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার কয়েকজন স্বজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আদালতের বিচারকাজে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। গত মঙ্গলবার কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্র জানায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন—কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম, ভাতিজা মাশকুর মাহমুদ, কাদের মোল্লার ছেলে হাসান জামিল, তাঁর মেয়েজামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, আরেক জামাই মহিবুল্লাহ এবং দুই ব্যক্তিগত সহকারী নুরুল হক ও মুশফিকুর রহমান।