দুই জায়গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঢাকা মহাসড়কের কাশীনাথপুরে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে গত শনিবার গভীর রাতে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পাবনার বেড়া পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার মৃত চাঁদ আলীর ছেলে সুরুজ আলী (২০) ও আটঘড়িয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাউইপাড়া গ্রামের রইস প্রামাণিকের ছেলে মনির হোসেন (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জের ধোপপুকুর এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় সাজিরুল ইসলাম (২৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের দাইপকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার নাতোর গ্রামের সেতাউর রহমানের ছেলে।

কাশীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান মাহমুদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি রমজান আলীও জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে।