দুই জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি নামক স্থানে ট্রাক ও ভটভটির সংঘর্ষে একজন নিহত এবং নারীসহ তিনজন আহত হয়েছেন। নিহত ওমেদ আলীর (৩০) বাড়ি নন্দীগ্রাম উপজেলার আফছাগাড়ি গ্রামে। এদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন ব্যবসায়ী নিতাই চন্দ্র মহন্ত (৪৮)। তাঁর বাড়ি শেরপুর পৌর শহরের দক্ষিণ সাহাপাড়া।

বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি নামক স্থানে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভটভটির সংঘর্ষে ওমেদ আলী নিহত হন। আহত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার জিয়াউল ইসলাম (১২), শাজাহানপুর উপজেলার হেলাল উদ্দিন (৪৫) এবং লতা বেগম (৫০। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শেরপুরে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ব্যবসায়ী নিতাই চন্দ্র। তাঁর বাড়ি শেরপুর পৌর শহরের দক্ষিণ সাহাপাড়ায়। গত শনিবার রাত সাড়ে সাতটায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি বলেন, নিতাই চন্দ্র রাতে একটি ভ্যানগাড়িতে বাড়ি ফেরার পথে ট্রাকটি পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর থানার এসআই এবাদ আলী মোল্লা বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে ট্রাকটি আটক করা হয়।