দুই জুয়াড়ির জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রাম থেকে গত রোববার কাঞ্চন মিয়া (২০) ও ইয়াদ আলী (২০) নামের দুই জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ভূঁইয়া জানান, ওই দিন রাতে হলিদাকান্দা গ্রামের একটি বসতঘরে সাত থেকে আটজন জুয়াড়ি জুয়া খেলছিলেন। খবর পেয়ে রাত একটার দিকে সেখানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন। তবে অন্যরা পালিয়ে গেলেও কাঞ্চন ও ইয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাঁদের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন তাঁদের ২০০ টাকা করে জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান তাঁরা।