দুই জেএমবি সদস্য দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই জেএমবি সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই দুজন হলেন মিনহাজ আবেদিন (৩০) ও শেখ সোহান সাদ ওরফে বাবা আবদুল্লাহ (২০)। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম লুৎ​ফর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, দারুসসালাম থানায় করা ওই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মোস্তফা আনোয়ার এই আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই আসামিরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এঁদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা গেছে, এই মামলায় আরও তিন সদস্য কারাগারে আছেন। এঁরা হলেন আবদুর রাজ্জাক, ফয়সাল আহমেদ ও আহমেদ ফজলে আকবর।