দুই জেলা পরিদর্শন করলেন ড্যান মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলে পাঁচ দিনের সফরের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল মঙ্গলবার পিরোজপুর ও ঝালকাঠি সফর করেছেন। তাঁর সফরসঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি। মজীনা নাজিরপুর উপজেলার ‘বেড পদ্ধতিতে ভুট্টা চাষ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির সক্ষমতা অর্জন’ শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নেন। পরে ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিমিট) প্রকল্পের আওতায় সিসা ও ইউএসএআইডির অর্থায়নে পিরোজপুরের ডাক দিয়ে যাই সংস্থার বাস্তবায়নাধীন ভুট্টাখেত ও চাষের যন্ত্রপাতি পরিদর্শন করেন। দুপুরে সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে রাষ্ট্রদূত সড়কপথে পিরোজপুর থেকে ঝালকাঠি আসেন।