দুই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মীর ইসমাইল হোসেন ডিিগ্র কলেজ মাঠে গত সোমবার সন্ধ্যায় ওই সংবর্ধনা দেওয়া হয়। রাজারহাট উপজেলা আওয়ামী লীগ, সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আলহাজ আবদুস ছালাম মাস্টার। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল।
সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মণ্ডল ও দিলরুবা বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক মো. জাফর আলী, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান, কুড়িগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য প্রভাষক মাহবুবা বেগম, সদস্য মো. আবদুস ছালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী এম এ করিম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ওসি মো. মোখলেসুর রহমান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলহাজ আবুনুর মো. আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. আদম আলী সরকার, রাজারহাট প্রেসক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।