দুই জেলায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় লিয়াকত আলী (৪২) নামের এক পানচাষি নিহত হয়েছেন। একই দিন পটুয়াখালীর গলাচিপায় আবু তাহের (২৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সদর থানার এসআই ইসমাইল হোসেন বলেন, গতকাল সকাল নয়টার দিকে নগরবাথান এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লিয়াকত নিহত ও আরও ১০ জন আহত হয়। লিয়াকত শৈলকুপার কানা-পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
গলাচিপা থানার ওসি রাজ্জাক মোল্লা, সুহরি গ্রামের আবু তাহের গতকাল সকালে হরিদেবপুর থেকে মোটরসাইকেলে দুজন আরোহী নিয়ে পটুয়াখালী যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে সিকদার বাড়ির মোড়ে একটি বাস পেছন থেকে তাহেরের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাহেরের মৃত্যু হয়।