দুই জেলায় মৃদু ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ১০ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার মমতাজ বেগম, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলার আবদুর রাজ্জাক ও রায়হানুল ইসলাম জানান, সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। এটি প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ছিল।
পঞ্চগড় পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের শিক্ষক তৌহিদুল বারী জানান, এটি ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় মাঝেমধ্যেই এ অঞ্চলে ভূকম্পন হয়।