দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। একই দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
জামালপুরে নিহত শান্ত মিয়া (১৮) ইসলামপুর উপজেলার নাওভাঙা গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার কলাবাঁধা গ্রামের ইমরান, ইসলামপুর উপজেলার পোড়ারচর গ্রামের তারা মিয়া, পাঁচবাড়িয়া গ্রামের আবদুল খালেক ,আবদুল করিম, মতিন মিয়া, মহন মণ্ডল ও মোগল মিয়া। চাঁদপুরে নিহত রাজীব হোসেনের (২২) বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্যামনগর গ্রামে।