দুই জেলায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং অবৈধভাবে প্রসাধনসামগ্রী বিক্রির অপরাধে গতকাল মঙ্গলবার ঢাকা ও মানিকগঞ্জে ১০ প্রতিষ্ঠানকে তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীর ওয়ারীতে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে প্রসাধনসামগ্রী বিক্রির দায়ে নবরূপা ফ্যাশন প্রাইভেট লিমিটেডকে ৪০ হাজার টাকা, নিম্নমানের মিষ্টি সংরক্ষণ ও বিক্রির অপরাধে জনসন রোডের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে মানিকগঞ্জে নিম্নমানের কেক, বিস্কুট, পাউরুটি বিক্রির দায়ে হূদয় বেকারি, লাবণ্য বেকারি, নুর বেকারি ও মারিয়া ব্রেডকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালত। অনুমোদন ছাড়া খাবার পানি বিক্রির অপরাধে আরপিএফ অব ব্রিকস ও হোসেন পিউর ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে প্রসাধনসামগ্রী বিক্রির দায়ে আমানত বাজার শপিং সেন্টার ও মারজান ভ্যারাইটিজ স্টোরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।