দুই জেলায় অগ্নিকাণ্ডে ২৪টি বসতবাড়ি ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা ও ফরিদপুরে পৃথক চারটি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। গত শনিবার ও গতকাল রোববার এ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাশমত আলী জানান, উপজেলার পাইকপাড়া গ্রামের মিনারুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাশমত আলী জানিয়েছেন।এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বালিয়া গ্রামে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। গ্রামের উত্তম দাসের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে উত্তম দাস, পরিমল দাস, পরেশ দাস ও উদ্বেগ দাসের বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে মোট ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে একটি গরু পুড়ে মারা যায়। শনিবার রাত সাড়ে নয়টার দিকে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের সরবান্দিয়া গ্রামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই গ্রামের মোজামেঞ্চল পাটাদারের তিনটি বসতঘর পুড়ে যায়। এতে আসবাব, ফসলসহ একটি ট্রাক্টর ভসঞ্চীভূত হয়। অগ্নিকাণ্ডে তিনটি ছাগল ও একটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল ভোর পাঁচটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়।