দুই জেলায় গ্রেপ্তার ৪৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের তিন কর্মীসহ গ্রেপ্তার হয়েছেন ৪২ জন। আর সিরাজগঞ্জের এনায়েতপুরে গ্রেপ্তার হয়েছেন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইমন। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযানগুলো পরিচালিত হয়।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এদিকে পুলিশ জানায়, সিরাজগঞ্জে আটক শাহরিয়ার ইমন এনায়েতপুরের সৈয়দপুর গ্রামের আহসান আলীর ছেলে। তাঁকে এনায়েতপুরের কেজির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইমন নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।