দুই জেলায় ছয় জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার ঘটনা ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের ছয়জন নেতা-কর্মীসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টারকে (৪৫) শুক্রবার সাদুল্যাপুর উপজেলার তাজপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু তালেব পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির।
সাতক্ষীরার আটটি থানায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে জামায়াতের পাঁচজন। বাকি ২০ জন নিয়মিত মামলার আসামি।