দুই জেলায় জেএমবির ছয় সদস্যের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ ও খাগড়াছড়িতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় সংগঠনটির দুই সদস্যকে ১৪ বছরের এবং খাগড়াছড়িতে চারজনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের তৈয়ব আলীর ছেলে আবদুল মমিন (৩০) ও ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামের রুহুল আমীনের ছেলে রবিউল ইসলাম (২৬)।
গতকাল শনিবার দুপুরে বিশেষ আদালত-২-এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ দুজনের দণ্ডের রায় দেন।