দুই জেলায় দুই যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শীতলক্ষ্যা নদী এবং মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের দক্ষিণ কাজি কসবা গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার লাশ দুটি উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, কাজি কসবা গ্রামের কাজীবাড়ীর পাশের এক ডোবায় দুপুর ১২টার দিকে একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি তিন-চার দিন আগে ডোবায় ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোনারগাঁ থানার পুলিশ জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।