দুই জেলায় দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর ও জামালপুরে গতকাল অজ্ঞাতনামা কিশোরসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার কোদালধর গ্রামের একটি পেট্রলপাম্পের সামনে সামনে থেকে সকালে এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া পূর্বপাড়ায় সকালে অজ্ঞাতনামা এক কিশোরের (১৪) লাশ পাওয়া যায়। সদর থানার পুলিশ স্থানীয় একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদনে্তর জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।