নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত শনিবার রাতে পাঁচটি ইউনিয়নের ১৪টি গ্রামে ঝড়ে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। শিলাবৃষ্টিতে আগাম বোরো ফসলেরও ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ওই রাতে ঝড়ে ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পূর্বধলা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল, রামকান্দা, উদুয়ারকান্দা, জারিয়া ইউনিয়নের মৌদাম, বাড়হা, নোয়াগাঁও, হোগলা ইউনিয়নের শিবপুর, ভিকুনিয়া, সদর ইউনিয়নের জুগলি, রাবধার, ভিতরগাঁও, হিরিভিটা, দিঘজান, আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
এ সময় হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামে ঘরের নিচে চাপা পড়ে আবদুর রাশিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। বেশ কয়েকটি গ্রামে আহত হন কমপক্ষে ১০ জন।
এঁদের মধ্যে ভিতরগাঁও গ্রামের আবদুস সাত্তার (৬০) ও হেলেনা খাতুনকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ে জুগলি ও হিরিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘজান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌদাম স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং মেঘশিমুল আদর্শ শিশু কানন একাডেমির ভবন বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া আধা পাকা ঘরসহ শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় শিলাবৃষ্টিতে আগাম বোরো ফসলেরও ক্ষতি হয়েছে।
ইউএনও মোহাম্মদ নূর হোসেন বলেন, ঝড়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তা ছাড়া শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার ওপর দিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝড় বয়ে যায়। একই সঙ্গে ছিল শিলাবৃষ্টি। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার সুরমা ইউনিয়নের বাসিন্দাদের। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও আলীপুর গ্রামের বাসিন্দা আবদুল কাদির বলেন, তাঁর এলাকার আলীপুর, নুরপুর, সোনাপুর, বৈঠাখালি, হাছনবাহার গ্রামের প্রায় ৫০টি ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। নুরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আলী নূর বলেন, তাঁর গ্রামে নয়টি ঘর ভেঙে পড়েছে। এই সঙ্গে পল্লী বিদ্যুতের পাঁচটি খুঁটি হেলে পড়েছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, তিনিও বিষয়টি জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে অবহিত করেছেন।
নেত্রকোনায় ঝড়ে নিহত ১
দুই জেলায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নেত্রকোনা ও সুনামগঞ্জ প্রতিনিধি