দুই জেলায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জে গতকাল রোববার বাসচাপায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের (পিটিআই) এক প্রশিক্ষক নিহত হয়েছেন। একই দিন খুলনা নগরে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। গতকাল দুপুর ১২টায় ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ কাঠেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাকেরগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষক আবদুর রহিম নিহত হন। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের শহীদুর রহমানের ছেলে।বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, আবদুর রহিম বরিশাল থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। বাকেরগঞ্জের কাঠেরপুল এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস রহিমের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রহিম মারা যান। গতকাল সকাল আটটায় খুলনা নগরের শহীদ হাদিস পার্কের কাছে একটি যাত্রীবাহী বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী ইউসুফ গাজী (৬২) সড়কে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তিনি মারা যান। তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার তেখড়ি গ্রামে।