দিনাজপুর ও সিরাজগঞ্জে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: হাকিমপুর (দিনাজপুর): উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের মহেশপুর ঘাটের কাছে গতকাল একটি বাস উল্টে খাদে পড়ে বাসচালকের সহকারী মাহাবুব হোসেন নিহত এবং নারীসহ চার যাত্রী আহত হয়। নিহতের বাড়ি উপজেলার বুনাচড়া গ্রামে। ফুলবাড়ী (দিনাজপুর): উপজেলার রাঙামাটি (বিজিবি ক্যাম্প) এলাকায় গতকাল চালবোঝাই একটি ট্রাক উল্টে ট্রাকের চালকের সহকারী (৩০) নিহত হন। তাঁর বাড়ি ঝিনাইদহে। সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মুলিবাড়ি চেকপোস্টের কাছে সোমবার বাসের চাপায় আবদুল কাদের (৫০) নামের এক শ্রমিক নিহত হন। নিহতের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটা গ্রামে। রায়গঞ্জ: উপজেলার রয়হাটী এলাকায় সোমবার মালবোঝাই একটি ট্রাক উল্টে ট্রাকের আরোহী দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার মাহমুদুল ইসলাম (২৫) নিহত হন।