দুই জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় অবস্থিত ৩৩/১১ কেভি গ্রিড সাব-স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ওজোপাডিকো চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সবুক্ত গীন বিষয়টি নিশ্চিত করেছেন।