দুই জেলায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম গতকাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ করেন। একই দিন রংপুরের বদরগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়েছে।

দিনাজপুর শহরের আনন্দসাগর এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ওই শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার সিদ্দিক গজনবী। বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম।  উপস্থিত ছিলেন ওসি রেদওয়ানুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম প্রমুখ।

বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর হাতে গতকাল বিকেলে ওই কম্বল তুলে দেন ইউএনও কাজী আবেদা গুলশান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, মধুপুর ইউপি চেয়ারম্যান আয়নাল প্রমুখ।