দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে ট্রাকচাপায় তিনজন প্রাণ হারিয়েছেন। এদিকে নওগাঁর মান্দায় ভটভটিচাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার ও মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে।
বিরামপুরে গতকাল বুধবার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মিল্লু রহমান (৪৮) ও তাঁর ভাতিজা আনোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। তাঁরা দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। মিল্লু রহমান বিরামপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ঢেলুপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে মঙ্গলবার নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী মারা গেছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সে বাজিতপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মান্দায় গতকাল দুপুরে ভটভটিচাপায় জাহানারা বিবি (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। জাহানারা জলছত্র মোড়ের অদূরে রাস্তার ধারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ভটভটি তাঁকে চাপা দেয়। তিনি উপজেলার কেশব ইউনিয়নের চকচোয়ার গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।