দুই জেলায় সিপিবির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার সম্মেলন গতকাল বৃহস্পতিবার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান। একই দিন সিপিবির সৈয়দপুর উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধায় সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান ও বিপ্লব চাকী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সুভাষ শাহ রায়, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ময়নুল কবীর মণ্ডল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, জেলা যুব ইউনিয়নের সহসভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুরাদ জামান, জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রণজিত রায় প্রমুখ। শুরুতেই গণসংগীত পরিবেশিত হয়। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। আজ শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হবে।
এদিকে সিপিবির সৈয়দপুর উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল স্থানীয় রেলওয়ে মর্তূজা মিলনায়তনে হয়েছে। সম্মেলনের প্রথম পর্বে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী অধিবেশন ও শোভাযাত্রা।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিপিবির নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। সংগঠনের সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি নুরুজ্জামান জোয়ারদার এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিপিবির স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, সদস্য ম আ শামীম, গদাধর বর্মণ, কাজী আবুল হাসনাত, উদীচী শিল্পীগোষ্ঠীর সৈয়দপুর শাখার সদস্য
হোসনে আরা লিপি প্রমুখ। উদ্বোধনী অধিবেশন উপস্থাপনা করেন সংগঠনের সদস্য আবুল ফজল।
সংগঠনের মৃত্যুবরণকারী নেতা-কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে একটি শোভাযাত্রা মর্তূজা মিলনায়তন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিকেলে দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশনে পুনরায় নুরুজ্জামান জোয়ারদারকে সভাপতি ও দেলোয়ার হোসেন জাভিস্কোকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।