দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বাসের ধাক্কায় গতকাল শুক্রবার এক কলেজছাত্র নিহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি ও চৌদ্দগ্রামে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: ঠাকুরগাঁও: সদর উপজেলার ভুল্লী বাজারে গতকাল সকাল নয়টায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোড়ালীপুর গ্রামের মো. সোহেল রানা (২২) নিহত হন। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার রায়পুর এলাকায় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে বাসের তিন যাত্রী নিহত ও ২০ যাত্রী আহত হন। নিহতেরা হলেন লক্ষ্মীপুরের রায়পুরের কলাকোপা গ্রামের দুলাল (২৪), উত্তর কেরুয়া গ্রামের সোহাগ (২৫) ও অজ্ঞাতপরিচয় এক পুরুষ (২৬)। চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় বৃহস্পতিবার একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা গ্রামের ফারুক (৩২) ও যাত্রী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের সুদেব কর্মকার (২২) নিহত হন।