দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী ও নড়াইলের লোহাগড়া উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

নিহত ব্যক্তিরা হলেন লোহাগড়ার আমডাঙ্গা গ্রামের হেমায়েত শেখের ছেলে রংমিস্ত্রি অসীম শেখ (২০) ও ফরিদপুরের মধুখালী উপজেলার সদর ইউনিয়নের মেছোরদিয়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে ও রায়েকদা কারিগরি কলেজের ছাত্র পাভেল শেখ (১৭)।

পাভেল তাঁর বন্ধু নাইমকে নিয়ে বোয়ালমারী যাচ্ছিলেন। জয়নগর এলাকায় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে তাঁরা আহত হন। হাসপাতালে নেওয়ার পথে পাভেলের মৃত্যু হয়।

লোহাগড়ার মশাঘুনিতে একটি বাস অসীমদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অসীম ও মোটরসাইকেলচালক কামালপ্রতাপ গ্রামের মোরশেদ শেখ (২৪) আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা অসীমকে মৃত বলে ঘোষণা করেন।