দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল শনিবার যাত্রীবাহী বাস ও অবৈধ যান টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন৷ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জায়গীর এলাকায় গত শুক্রবার ট্রাকের চাপায় রুহুল আমিন নামের এক শিশু নিহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরার লালবাড়ী এলাকায় গতকাল সকাল ১০টায় একটি যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে মোবারক হোসেন (৭০) নামের এক টমটম যাত্রী নিহত হন। মোবারকের বাড়ি সিরাজদিখানের কাকালদি গ্রামে৷ প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের জায়গীর এলাকায় পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাকের চাপায় রুহুল মারা যায়। সে উপজেলার মেদুলিয়া গ্রামের মনোরুদ্দিনের ছেলে ও স্থানীয় নয়াপাড়া মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র ছিল।