দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে আলমডাঙ্গা উপজেলার কুলপালায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। একই দিনে বরিশালে মারা গেছেন আরেকজন।চুয়াডাঙ্গায় নিহত শিলা বেগম (৩৬) সদর উপজেলার বুজরুকগড়গড়ি গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী। তাঁর ভাগনে সাগর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের দরবেশপুর গ্রাম থেকে শিলা বেগম ও তাঁর একমাত্র মেয়ে মৌসি খাতুনকে নিয়ে তিনি মোটরসাইকেলে চুয়াডাঙ্গা ফিরছিলেন। পথে কুলপালা এলাকায় রাস্তার খাদ দেখে ব্রেক কষলে শিলা বেগম ছিটকে রাস্তার ওপর পড়ে মারা যান। এদিকে বিকেলে বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ায়র পথে তিন মোটরসাইকেল আরোহী আব্দুর রব সেরনিয়াবাত সেতুসংলগ্ন কর্ণকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে মো. আলমাস হাসপাতালে মারা যান।